২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে এসে কাজ করাটা একটি নতুন চ্যালেঞ্জ: এম তামিম

সরকারে এসে কাজ করাটা একটি 'নতুন চ্যালেঞ্জ'। আর একজন 'টেকনিক্যাল লোক হিসেবে' কাজের মধ্য দিয়েই এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তামিম। বৃহস্পতিবার নিয়োগ পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, ১০ জানুয়ারী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারে এসে কাজ করাটা একটি 'নতুন চ্যালেঞ্জ'। আর একজন 'টেকনিক্যাল লোক হিসেবে' কাজের মধ্য দিয়েই এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তামিম। বৃহস্পতিবার নিয়োগ পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা জানান। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিয়ারিং বিভাগের চেয়ারম্যান বলেন,"বর্তমান সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। এজন্য সময় লাগবে। এই সময়ের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজগুলোও চালিয়ে নিতে হবে। যোগ্য নেতৃত্বের অধীনে দেশের সমস্যাগুলো নিরসন করতে হবে।" অধ্যাপক তামিম আরো বলেন, "আমি টেকনিক্যাল লোক। আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে সেখানেই কাজ করবো। সরকারে এসে কাজ করাটা একটা নতুন চ্যালেঞ্জ। কাজের মাধ্যমে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। জনগণের জন্য ভালো কিছু করে যেতে চাই।" আগামী শনি বা রোববার বিশেষ সহকারীদের মধ্যে দপ্তর বণ্টন করা হতে পারে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/জিএনএ/১৯৫৮ ঘ.