২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন

উপদেষ্টা পরিষদের সদস্যের দপ্তর বৃহস্পতিবার পুনর্বণ্টন করা করা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন পেয়েছেন তিনটি এবং অন্যরা পেয়েছেন দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপদেষ্টা পরিষদের সদস্যের দপ্তর বৃহস্পতিবার পুনর্বণ্টন করা করা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন পেয়েছেন তিনটি এবং অন্যরা পেয়েছেন দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এম এ মতিন পেয়েছেন নৌ পরিবহন, ভূমি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; এ বি মির্জ্জা আজিজুল ইসলাম অর্থ ও পরিকল্পনা; মো. আনোয়ারুল ইকবাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং বস্ত্র ও পাট; সি এস করিম কৃষি ও পানিসম্পদ; ইফতেখার আহমেদ চৌধুরী পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান; এ এম এম শওকত আলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়; হাসান আরিফ আইন বিচার ও সংসদ বিষয়ক এবং ধর্ম; গোলাম কাদের যোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত; রাশেদা কে চৌধুরী প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু এবং হোসেন জিল্লুর রহমানকে দেওয়া হয়েছে শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সদস্যেদের প্রাথমিকভাবে একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলবার ব্যারিস্টার মইনুল হোসেন, তপন চৌধুরী, এ এস এম মতিউর রহমান ও গীতিআরা সাফিয়া চৌধুরী উপদেষ্টার পদ ছেড়ে দেন। এর আগে ২৬ ডিসেম্বর পদত্যাগ করেন উপদেষ্টা আইয়ুব কাদরী। বুধবার রাতে তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ নতুন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। এই পাঁচ উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, সাবেক সচিব এ এম এম শওকত আলী, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, এডাব এর সাবেক পরিচালক ও এনজিও কর্মকর্তা রাশেদা কে চৌধুরী এবং চারদলীয় জোট সরকার আমলের অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসএনডি/জেকে/জিএনএ/১৯৩৩ ঘ.