উপদেষ্টা গীতিআরা, মইনুল ও তপনের পদত্যাগ
আইন বিচার ও তথ্য উপদেষ্টা মইনুল হোসেন ,শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী এবং খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী পদত্যাগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গীতিয়ারা বলেন, বেলা ২টার দিকে ক্যাবিনেট ডিভিশনে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। মইনুল হোসেনের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন তার স্ত্রী। পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। (বিস্তারিত আসছে)
