ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা অসুস্থ থাকায় ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার শুনানি রোববার হয়নি। মঙ্গলবার এ শুনানি আবার হবে।
সকাল ৯টা ৫০ মিনিটে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক বলেন, "আসামির অনুপস্থিতিতে শুনানি হবে না। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।"
এর আগে সকাল ৯টা ১১মিনিটে শেখ ফজলুল করিম সেলিমকে বিশেষ এজলাসে হাজির করা হয়।
শনিবার আসামিপক্ষের আইনজীবীরা এ মামলা থেকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে অব্যাহতি দেওয়ার জন্য রোববার আদালতে আবেদন করবেন বলে জানিয়েছিলেন।
রোববার ছিল এ মামলার অভিযোগ গঠনে শুনানির দিন। তবে হাসিনা অসুস্থ থাকায় তাকে এজলাসে হাজির করা হয়নি। অসুস্থ থাকায় গত মঙ্গলবারের শুনানিতেও হাসিনা আদালতে যেতে পারেননি। হাসিনার অনুপস্থিতিতেই ওইদিন আসামি পক্ষের আইনজীবীরা মামলার আলামত পর্যবেক্ষণ শেষ করে। পরে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটির পরবর্তী শুনানির দিন ৬ জানুয়ারি ধার্য করেন।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "রোববার হাসিনা আদালতে যাওয়ার বিষয়ে দ্বিমত করেননি। তিনি সুস্থ আছেন। আদালতে যাওয়ার মতো অবস্থা তার আছে।"
৩১ ডিসেম্বর মামলার বিচার কাজ চলাকালে হাসিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আদালতের পরামর্শে অসুস্থতার কথা উল্লে
bdnews24