২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র সরোয়ারের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত

বরিশালের মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না স্বরাষ্ট্র সচিব, কমিশনের চেয়ারম্যান ও দুই উপ-পরিচালক এবং বরিশালের মুখ্য মহানগর হাকিমকে ৮ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না স্বরাষ্ট্র সচিব, কমিশনের চেয়ারম্যান ও দুই উপ-পরিচালক এবং বরিশালের মুখ্য মহানগর হাকিমকে ৮ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে আদালত। মেয়র সরোয়ারের করা রিট আবেদনের ওপর শুনানির পর বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। ২০০৭ এর ৮ জুলাই দুর্নীতি দমন কমিশন সরোয়ারের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই তিনি ২ কোটি ২১ লাখ ২ হাজার ৫০০ টাকার সম্পদের হিসাব কমিশনে জমা দেন। গত ৩১ অক্টোবর কমিশনের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক এ কে এম ফজলুল হক অবৈধ সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মেয়র সরোয়ারের বিরুদ্ধে বরিশাল কোতেয়ালী থানায় একটি মামলা করেন। এতে তার বিরুদ্ধে ৯ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৩১ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন এবং ৩ কোটি ৮৫ লাখ ১২ হাজার ৫৭৬ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আনা হয়। এই মামলার বৈধতা নিয়ে সরোয়ারের করা রিটের ওপর বুধবার শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট মিজানুর রহমান। যৌথবাহিনীর সদস্যরা গত বছরের ২৮ মে রাতে মজিবর রহমান সরোয়ারকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৮১৩ ঘ.