২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে বৈঠকে বাস্তবসম্মত অবস্থান নেবে ১৪ দল

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনাকে সফল করতে বাস্তবসম্মত অবস্থান নেবে আওয়ামী লীগসহ ১৪ দলভূক্ত দলগুলো। তারা বলেছে, ১৪ দলের ৩১ দফাই হবে কমিশনের সঙ্গে তাদের আলোচনার মূল ভিত্তি। শনিবার আওয়ামী লীগের সঙ্গে ওয়ার্কার্স পার্টির বৈঠক শেষে দুই দলের নেতারা একথাই বলেছেন। বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন,"১৪ দল সংস্কারের যে অভিন্ন রূপরেখা দিয়েছিল সেটা শুধু রাজনৈতিক দলগুলোর সম্পত্তি নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনাকে সফল করতে বাস্তবসম্মত অবস্থান নেবে আওয়ামী লীগসহ ১৪ দলভূক্ত দলগুলো। তারা বলেছে, ১৪ দলের ৩১ দফাই হবে কমিশনের সঙ্গে তাদের আলোচনার মূল ভিত্তি। শনিবার আওয়ামী লীগের সঙ্গে ওয়ার্কার্স পার্টির বৈঠক শেষে দুই দলের নেতারা একথাই বলেছেন। বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন,"১৪ দল সংস্কারের যে অভিন্ন রূপরেখা দিয়েছিল সেটা শুধু রাজনৈতিক দলগুলোর সম্পত্তি নয়। এই রূপরেখা পুরো জাতির সম্পত্তি। নির্বাচনের বাণিজ্যিকীকরণ ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে।" তিনি নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবের সমালোচনা করে বলেন,"নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু বললে তা আদালত অবমাননার শামিল হবে বলে খসড়া প্রস্তাবে বলা হয়েছে। এটা অন্য কোনো দেশের আইনে আছে বলে আমার জানা নেই। রাজনৈতিক দলের নিবন্ধন মানেই রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করা নয়।" আওয়ামী নেতা তোফায়েল আহমেদ বলেন,"আমরা এখনো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাবো কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেই্িন। আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, ১৪ দলের শরিক অন্যান্য দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। সকলের বক্তব্য যেন এক হয় সেজন্যই আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছি।" তিনি বলেন,"১৪ দলের ৩১ দফাই হবে নির্বাটন কমিশনের সঙ্গে আমাদের আলোচনার মূল ভিত্তি। যারা সাংবিধানিকভাবে রাজনীতিতে নিষিদ্ধ ছিল এবং যারা জঙ্গি ও মৌলবাদীদের উত্থানের সঙ্গে জড়িত তারা আগামীতে রাজনীতিতে থাকবে কিনা সে বিষয়ে জোটের সিদ্ধান্ত কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে।" রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আরো সহজ হওয়া উচিত মন্তব্য করে আওয়ামীেি লগর সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন,"কোনো রাজনৈতিক দলই নিবন্ধন করে টিকতে পারবে না।" প্রেস বিফিং শেষে তোফায়েল আহমেদ জানান কোনো প্রশ্ন করা যাবে না। তারপরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাকে সফল করতে বাস্তবসম্মত সিদ্ধান্তই নেওয়া হবে।" বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুকুল বোস, মাহমুদুর রহমান মান্না, আকতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. দীপু মণি ও ড. আব্দুর রাজ্জাক এবং রাশেদ খান মেনন ছাড়াও ওয়ার্কার্স পার্টির পক্ষে আরো উপস্থিত ছিলেন, বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, আনিসুল হক মল্লিক ও কামরুল আহসান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/১৪০০ ঘ.