ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬০ তম জন্মদিন। এবছর অবশ্য জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দী হাসিনার জন্মদিন কেটেছে একেবারেই অন্যরকম আবহে।
বিশেষ কারাগারের বাইরে কাঁটাতারের বেষ্টনীর সামনে শুক্রবার সকাল থেকেই হাসিনাকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে ভিড় করেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। কবি, সাহিত্যিক, শিল্পীরাও ছিলেন তাদের সঙ্গে। দেখা পাবে না জেনেও শিশু-কিশোররা ফুল নিয়ে এসেছিল সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। কারাগারের বাইরে জন্মদিনের গান গেয়ে ফিরে যেতে হয়েছে তাদের।
সকাল থেকে অ্যাডভোকেট সাহারা খাতুন, উপাধ্যক্ষ আবদুস শহীদ, আবদুল লতিফ মির্জা, ড. আবদুর রাজ্জাক, মির্জা আবদুল জলিল, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আলমগীর কুমকুম, মোতাহার হোসেন মোল্লা, ড. হাসান মাহমুদ, আবদুল মতিন মাস্টার ছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মীরা ফুল হাতে হাজির হন বিশেষ কারাগারের সামনে। কারারক্ষীরা ফুলগুলো কারাগারের ভেতরে নিয়ে যায়।
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে নির্মলেন্দু গুণ, রবীন্দ্র গোপ ও গোলাম মোস্তফাসহ বেশ কয়েকজন কবি ও শিল্পী বিশেষ কারাগারে আসেন। তাদের আনা ফুলও ভেতরে পৌঁছায় কারারক্ষীদের হাত হয়ে।
জন্মদিন উপলক্ষে অনেকেই আওয়ামী লীগ সভানেত্রীর জন্য কেক নিয়ে আসেন। কিন্তু কেকের ব্যাপারে অনুমতি না থাকায় কারারক্ষীরা সেগুলো গ্রহণ করেননি। মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকজন হাসিনার জন্য ফল ও বোতলজাত ফলের রস নিয়ে এলে কারারক্ষীরা সেগুলো ভেতরে পাঠিয়ে দেয়।
এ উপলক্ষে শুক্রবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়
দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দিন, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসসহ দলীয় নেতা-কর্মীরা এতে অংশ নেন।
মিলাদ শেষে জিল্লুর রহমান, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান নূর সুধা সদনে গিয়ে শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার সঙ্গে দেখা করেন।
সকালে মোটর শ্রমিক লীগের পক্ষ থেকে ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া যুব লীগ, ছাত্র লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি পালন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ
bdnews24