২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারপন্থীদের বিষয়ে সরকার নীতি বদলেছে: হান্নান শাহ

সংস্কারপন্থীদের বিষয়ে সরকারের নীতির পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার আ স ম হান্নান শাহ। শুক্রবার দুপুরে মহাখালী ডিওএইচএস-এর বাসায় সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ''সন্দেহভাজন দুর্নীতিগ্রস্তদের তালিকায় কথিত সংস্কারপন্থীদের আরও বেশ কয়েকজনের নাম থাকবে- আশা করেছিলাম। তবে এটা দেখে মনে হচ্ছে, বিলম্বে হলেও সরকার সংস্কারপন্থীদের বিষয়ে নীতি বদল করেছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংস্কারপন্থীদের বিষয়ে সরকারের নীতির পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার আ স ম হান্নান শাহ। শুক্রবার দুপুরে মহাখালী ডিওএইচএস-এর বাসায় সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ''সন্দেহভাজন দুর্নীতিগ্রস্তদের তালিকায় কথিত সংস্কারপন্থীদের আরও বেশ কয়েকজনের নাম থাকবে- আশা করেছিলাম। তবে এটা দেখে মনে হচ্ছে, বিলম্বে হলেও সরকার সংস্কারপন্থীদের বিষয়ে নীতি বদল করেছে।'' তবে দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমানের সঙ্গে স্ত্রী ও শ্বাশুড়িকে অভিযুক্ত করায় তিনি নিজে 'মর্মাহত' হয়েছেন বলে জানান। শুক্রবার বিভিন্ন জাতীয় দৈনিকে সন্দেহভাজন দুর্নীতিগ্রস্ত ৮০ জনের একটি তালিকা প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের সামনে এরকম প্রতিক্রিয়া জানান। তিনি দলের বহি