২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি এলাকায় ভোটার তালিকার কাজ শুরু ১ ডিসেম্বর

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় আগামী ১ ডিসেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এ কাজ চলবে ৭ ফেব্র"য়ারি পর্যন্ত। ভোটারদের জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজও চলবে একইসঙ্গে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে ৭ ফেব্র"য়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকার কাজ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় আগামী ১ ডিসেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এ কাজ চলবে ৭ ফেব্র"য়ারি পর্যন্ত। ভোটারদের জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজও চলবে একইসঙ্গে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে ৭ ফেব্র"য়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকার কাজ চলবে। এ এলাকায় ভোটারের সংখ্যা প্রায় ৪০ লাখ। তবে এবার ভোটার সংখ্যা কিছু কম হতে পারে বলে সাখাওয়াত হোসেন জানান। নির্বাচন কমিশনার জানান, সিটি কর্পোরেশন এলাকায় ডিসেম্বর থেকে ভোটার তালিকার কাজ শুরু হলেও বৃহত্তর ঢাকার উত্তর খান, দনিয়া ও কামরাঙ্গীর চর এলাকায় অক্টোবরের মাঝামাঝি অর্থাৎ ঈদের পরপরই ভোটার তালিকার কাজ শুরু হবে। ডিসিসি নির্বাচন কবে হবে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, "ভোটার তালিকা তৈরির কাজ শুরু হলে আমরা বুঝতে পারবো, কবে এই নির্বাচন করা যাবে। তবে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকার কাজ শেষ হলে জানুয়ারির শেষে বা ফেব্র"য়ারির শুরুতেই সেখানে সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা হবে।" ডিসিসি এলাকার স্কুলগুলোতে ডিসেম্বরের আগেই পরীক্ষা শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হবে বলে সাখাওয়াত হোসেন জানান । কমিশন এসব স্কুলকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে ভোটার তালিকার কাজ করবে। এসব বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে। এছাড়া ঢাকায় ভোটার তালিকা তৈরির আগে ডিসিসির মেয়র ও ওয়ার্ড কমিশনারদের সঙ্গে নির্বাচন কমিশন আরেকটি সমন্বয় সভা করবে বলেও জানান তিনি। ঢাকার ভাসমান ভোটারদের কীভাবে তালিকাভুক্ত করা হবে তা জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, "যাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল বা 'বর্তমান ঠিকানা' নেই, তাদের স্থায়ী ঠিকানায় ভোটার করা হবে। তবে যারা বস্তিতে থাকেন তাদের তালিকাভুক্ত করা সমস্যা হবে না।" বৃহস্পতিবারের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন ছাড়াও কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ভোটার তালিকা প্রকল্পের পরিচালক এবং আনসার ও ভিডিপির উপ পরিচালকরা এ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এসকে/১৮২৫ ঘ.