২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক দলকে নিবন্ধন না করার আহ্বান ওয়ার্কার্স পার্টি ও জাসদের

ধর্মভিত্তিক এবং স্বাধীনতাবিরোধী ও ৭১ এর যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত কোনো দলকে নিবন্ধিত না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টি ও জাসদের দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানানো হয়। যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছে তারা। বৈঠক শেষে যৌথসংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু সিদ্ধান্তগুলো জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 09:52 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্মভিত্তিক এবং স্বাধীনতাবিরোধী ও ৭১ এর যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত কোনো দলকে নিবন্ধিত না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টি ও জাসদের দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানানো হয়। যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছে তারা। বৈঠক শেষে যৌথসংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু সিদ্ধান্তগুলো জানান। জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে এ বৈঠক হয়। উভয় দলই জানায়, তারা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে। নির্বাচনে ধর্ম, সা