২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেন দেলোয়ার

খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সোমবার দুপুরে যাত্রাবাড়ীর ৮৪ নং ওয়ার্ডে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণের সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে। এ দলে কোনো বিভক্তি নেই।" পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "দুর্নীতি দমন কমিশনের মন্ত্রীদের তলব করার বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না। কাল সেখানে গিয়ে মন্ত্রীরা কী বলেন সেটি আগে দেখি, তারপর কথা বলব।" তিনি জানান, দলের চেয়ারপারসন নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এ সময়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, যুবদলের আবু সাইদ খান খোকন, শরীফ হোসেন ও ওয়ার্ড কমিশনার মহিউদ্দিন দেওয়ান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৯২৮ ঘ.