২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিকে দিয়ে রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে চায় সরকার: মেনন

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, "রাজনৈতিক দল নিয়ন্ত্রণের অপ্রিয় কাজটি নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নিতে চায় সরকার। অথচ কমিশনের কোনও অধিকার নেই একটি রাজনৈতিক দলের আদর্শ ও সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণ করার।" রোববার সংগঠনের মতিঝিল শাখার আয়োজিত 'নির্বাচনী সংস্কার' শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, আইন দিয়ে রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে গেলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিপাকে পড়তে পারে বলেই এ কাজে নির্বাচন কমিশনকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, "রাজনৈতিক দল নিয়ন্ত্রণের অপ্রিয় কাজটি নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নিতে চায় সরকার। অথচ কমিশনের কোনও অধিকার নেই একটি রাজনৈতিক দলের আদর্শ ও সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণ করার।" রোববার সংগঠনের মতিঝিল শাখার আয়োজিত 'নির্বাচনী সংস্কার' শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, আইন দিয়ে রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে গেলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিপাকে পড়তে পারে বলেই এ কাজে নির্বাচন কমিশনকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। মতিঝিল শাখা ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক আবুল হোসেনে সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর সম্পাদক কামরুল আহসান, মোস্তফা আলমগীর রতন প্রমুখ। রাশেদ খান মেনন অভিযোগ করেন, "নির্বাচন কমিশনকে দিয়ে গোপন এজেন্ডা বাস্তবায়ন করানোর চেষ্টা হচ্ছে। 'তারা' দুর্নীতি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বললেও সা