২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৬ শিক্ষকের বিরুদ্ধে ভাংচুর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ রোববার শুরু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়। রোববার সকাল ১১টার সময় রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমেই মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের জবানবন্দি নেওয়া হয়। এর পর শিক্ষকদের পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ রোববার শুরু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়। রোববার সকাল ১১টার সময় রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমেই মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের জবানবন্দি নেওয়া হয়। এর পর শিক্ষকদের পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। দুপুরে ১৫ মিনিট বিরতি বাদে বিকাল ৪টা পর্যন্ত একটানা জেরা চলে। এ সময় আইনজীবীদের প্রশ্নবানে জর্জরিত হয়ে পড়েন পুলিশ কর্মকর্তা। এরপর বিচারক রোববারের মতো আদালতের কার্যক্রম শেষ করে আগামী ২৬ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন। মামলার আসামি রাবির সাবেক উপাচার্য সাইদুর রহমান, আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, হামিদুল হকসহ পাঁচ আইনজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ বেশ কয়েকজন শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী আদালত এলাকায় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উ