২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও কোকোর জামিনের সম্ভাবনা ক্ষীণ

জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার কারণে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জামিনের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন," মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনার অনুমোদন দিয়েছে।" কমিশনের অনুমোদনের পর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত হয়। জরুরি বিধিমালায় নেওয়ার কারণে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ অভিযুক্ত ১৩ আসামি বিচার আদালতে জামিন আবেদন করতে পারবেন না। বিচার কাজ শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে। প্রতিটি শুনানিতে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার কারণে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জামিনের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন," মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনার অনুমোদন দিয়েছে।" কমিশনের অনুমোদনের পর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত হয়। জরুরি বিধিমালায় নেওয়ার কারণে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ অভিযুক্ত ১৩ আসামি বিচার আদালতে জামিন আবেদন করতে পারবেন না। বিচার কাজ শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে। প্রতিটি শুনানিতে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে বলেন, "আমরা এ সপ্তাহেই জামিনের আবেদন করার কাগজপত্র তৈরি করছি।" খালেদার আইনজীবীরা রোববার জামিন আবেদন করার কথা বললেও বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভা করে পরে জামিন আবেদন করার সিদ্ধান্ত নেয়। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এএফএম গোলাম ফাত্তাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আবেদন করলে কমিশন নিজেই কোনো মামলা জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারে। এর জন্য আর কারো অনুমোদনের প্রয়োজন নেই।" গত ২ সেপ্টেম্বর দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন। এরপর ৫ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার আবেদন জানান। মামলায় অভিযোগ করা হয়, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে ঠিকাদার নিয়োগের জন্য ২০০৩ সালের ১ মার্চ দরপত্র ডাকা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ঠিকাদারের অভিজ্ঞতাসহ দরপত্রের অন্য শর্ত পূরণ না করেই গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) কাজ পাইয়ে দেন। দুর্নীতির এ ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের সচিব তারেক রহমানের বিরুদ্ধে শিগগিরই মামলা হতে পারে বলে আভাস দেন। তারেকের সম্পত্তির বিষয়ে অধিকতর তদন্ত এখন কোন পর্যায়ে আছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই একটি ফলাফল দেখতে পাবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/পিসি/এমএসবি/এমএ/জিএনএ/১৮২৩ ঘ.