২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নির্বাহী কমিটির সভা শেষে সিদ্ধান্ত দেবেন বি চৌধুরী

লিবারেল ডেমোক্রেটিক পার্টির জাতীয় নিবাহী কমিটির মূলতবি সভা শেষে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী বিএনপি বা কোনো জোটে যোগ দেওয়ার ব্যাপারে তার রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানাবেন। দলের মুখপাত্র জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক বদরুদ্দৌজা চৌধুরীর সভাপতিত্বে মূলতবি সভা শুরু হয়েছে। ইফতারের পর শেষ হয়ে ওই সভা মঙ্গলবার আবার বসবে। এরপর চেয়ারম্যান সভার রাজনৈতিক সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির জাতীয় নিবাহী কমিটির মূলতবি সভা শেষে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী বিএনপি বা কোনো জোটে যোগ দেওয়ার ব্যাপারে তার রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানাবেন। দলের মুখপাত্র জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক বদরুদ্দৌজা চৌধুরীর সভাপতিত্বে মূলতবি সভা শুরু হয়েছে। ইফতারের পর শেষ হয়ে ওই সভা মঙ্গলবার আবার বসবে। এরপর চেয়ারম্যান সভার রাজনৈতিক সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। প্রসঙ্গত, বিএনপির মান্নান ভূঁইয়ার অংশের নেতারা ব্যক্তিগতভাবে বি চৌধুরীকে বিএনপিতে ফিরে আসার আহবান জানিয়েছেন। একইভাবে আ স ম হান্নান শাহ সাংবাদিকদের বলেছিলেন, অধ্যাপক বি চৌধুরী বিএনপিতে ফিরে আসতে চাইলে তারা তা বিবেচনা করে দেখবেন। গত রোববার এলডিপির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান দাবি করেন যে বিএনপির দুই অংশই তাদের চেয়ারম্যানকে দলে ফিরে যাওয়ার প্রস্তাব করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬৫৭ঘ.