২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোরশেদ খানের এপিএসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খানের সহকারি একান্তসচিব খোরশেদুল আলম আনামের বিরুদ্ধে বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে তার মামাতো বোন। পটিয়া থানার সহকারি উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, আনামের মামাতো বোন রাহেলা রহিম চৌধুরী জোর করে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে আনাম ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খানের সহকারি একান্তসচিব খোরশেদুল আলম আনামের বিরুদ্ধে বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে তার মামাতো বোন। পটিয়া থানার সহকারি উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, আনামের মামাতো বোন রাহেলা রহিম চৌধুরী জোর করে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে আনাম ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারের বরাত দিয়ে আকতার হোসেন জানান, শনিবার দুপুরে আনামের নির্দেশে তার সহযোগী এ কে মনজুর আলম, আব্দুল কাইয়ুম ও নোবেলসহ কয়েকজন জোর করে পটিয়ার বড় উঠানে বাদীর গ্রামের বাড়ি দখলের চেষ্টা করেন। এ সময় তারা বাড়ির তত্ত্বাবধায়ক আবু বক্কর ও তার স্ত্রীকে মারধর করে, বাড়ির সীমানা দেওয়াল ভেঙে ফেলে এবং প্রায় ৫০ হাজার টাকার গাছপালা কেটে নিয়ে যায়। মামলার এজাহারে বলা হয়েছে, আনাম তার বোনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় রাহেলা রহিমের বাড়ি দখলের চেষ্টা করেন অভিযুক্তরা। আকতার হোসেন জানান, মামলাটি তদন্তের কাজ শুরু হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/জেকে/২১৫৫ ঘ.