২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও তারেকের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করেছেন

জাতীয় সংসদ চত্বরের বিশেষ কারাগারে অন্তরীণ খালেদা জিয়া ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী তারেক রহমানের সঙ্গে শুক্রবার বিকেলে তাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। রমজানের প্রথম দিনে ইফতারের আগে কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের এ সাক্ষাতের সুযোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ চত্বরের বিশেষ কারাগারে অন্তরীণ খালেদা জিয়া ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী তারেক রহমানের সঙ্গে শুক্রবার বিকেলে তাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। রমজানের প্রথম দিনে ইফতারের আগে কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের এ সাক্ষাতের সুযোগ দেন। খালেদা জিয়ার দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান সিথি ও জিয়াউর রহমানের ভাইয়ের স্ত্রী তানিয়া রহমানকে বিশেষ কারাগারে নিয়ে যান একজন কারা কর্মকর্তা। তারা শাশুড়ির জন্য ইফতার সামগ্রী নিয়ে যান। বিকেলে বিএনপির সাবেক মহিলা সাংসদ খন্দকার নূর জাহান ইয়াসমীন, রাশেদা বেগম হীরা, খাদিজা ইমদাদ লতা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হামিদা হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের এ্যাডভোকেট সাবিনা ইয়াসমীন চৌধুরী বীনা ও অ্যাডভোকেট হোসেন আলী খান কারা অন্তরীণ নেত্রীর জন্য ইফতার সামগ্রী নিয়ে আসেন। তারা ওই ইফতার সামগ্রি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী জোবাইদা রহমান ও চাচী তানিয়া রহমান। বিকেল পাঁচটা থেকে ২০ মিনিট তারা তারেকের সঙ্গে কথা বলেছেন বলে কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিউিজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোর সঙ্গে শুক্রবার পরিবারের কেউ দেখা করেননি বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসএম/এসকে/১৯৫৭ঘ.