২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

তিনটি চুন তৈরির কারখানা থেকে ৫৭ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং তার একান্ত সচিব ফজলুল হকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্ব ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিনটি চুন তৈরির কারখানা থেকে ৫৭ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং তার একান্ত সচিব ফজলুল হকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রহমান লাইমস নামের একটি চুন তৈরির কারখানার মালিক আবুল বাশার বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারের বরাত দিয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানউদ্দিন চৌধুরী জানান, ২০০২ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের মার্চ পর্যন্ত ৫ মাসে সিদ্ধিরগঞ্জের রহমান লাইমস, খাজা লাইমস ও মেঘনা লাইমস নামের তিনটি চুন তৈরির কারখানা থেকে ফজলুল হকের মাধ্যমে ৫৭ লাখ টাকা চাঁদা আদায় করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। ওই তিন কারখানার পক্ষে আবুল বাশার মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩২১ ঘ.