২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির খালেদাপন্থিরা এখনো ইসির আমন্ত্রণ পায়নি

বিএনপির খালেদাপন্থিরা নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র এখনো পায়নি। চিঠি পাওয়ার পরই তারা কমিশনের সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করবে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। নতুন মহাসচিব বলেন,"বিএনপির নেতৃত্ব ঠিক করার অধিকার নির্বাচন কমিশনের নয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী নেতাকর্মীরা নেতৃত্ব নির্বাচন করে থাকেন। আমরা এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাইনি। চিঠি পেলে একরকম সিদ্ধান্ত হবে, না পেলে অন্যরকম।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির খালেদাপন্থিরা নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র এখনো পায়নি। চিঠি পাওয়ার পরই তারা কমিশনের সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করবে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। নতুন মহাসচিব বলেন,"বিএনপির নেতৃত্ব ঠিক করার অধিকার নির্বাচন কমিশনের নয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী নেতাকর্মীরা নেতৃত্ব নির্বাচন করে থাকেন। আমরা এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাইনি। চিঠি পেলে একরকম সিদ্ধান্ত হবে, না পেলে অন্যরকম।" এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার হোসেন দলের দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির বহিষ্কারের সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে বলে দাবি করে বলেন,"চেয়ারপারসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃপ্তি সাহেব দলীয় শৃংখলা ভঙ্গ করেছেন। তার কর্মকাণ্ড দুরভিসন্ধিমূলক।" তিনি জানান, অতীতেও দলের শৃংখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী মহাসচিব ব্যবস্থা নিয়েছে এমন নজির রয়েছে। দেলোয়ার হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,"দলের শৃংখলা ভঙ্গ করলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তখনই ব্যবস্থা নিচ্ছি, যখন আর কিছু করার থাকছে না।" বহি