২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা হাইকোর্টে বাতিল

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিদেশ যাওয়ার ওপর জারি করা নিম্ন আদালতের নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিদেশ যাওয়ার ওপর জারি করা নিম্ন আদালতের নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও মো. এমদাদুল হকের বেঞ্চ নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে বিদিশার আবেদনের ওপর শুনানি শেষে এই রায় দেন। মুদ্রা আইনের একটি মামলায় ঢাকার মহানগর হাকিম আদালত ২০০৫ সালের ২৯ মে বিদিশার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৬ সালের ৫ মার্চ বিদিশা দেশের বাইরে যাওয়ার আবেদন করলে ওই আদালতে তা খারিজ করে দেয়। ওই বছরই বিদিশা নিষেধাজ্ঞা বাতিলের দাবিত হাইকোর্টে আবেদন করেন। এরপর বিদিশাকে কেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবং নিষেধাজ্ঞা কেন বাতিল করা হবে না সরকারের কাছে তা জানতে চায় হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের পর অনুমতি নিয়ে বিদিশা ৫ বার বিদেশে যান ও সময়মত ফিরেও আসেন। মঙ্গলবার হাইকোর্টে বিদিশার আবেদনটির বিষয়ে শুনানি শেষ হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের নিষেধাজ্ঞা বাতিল করে দেন। বিদিশার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট কাজী সাজোয়ার হোসেন। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জুবায়ের রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০৫০ ঘ.