২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি

ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। রাত সাড়ে ৭টায়ও পুলিশ কার্যালয়ের প্রধান গেইটের সামনে পাহারা দিচ্ছিল। কলাপসিবল গেইট ভেতর থেকে তালাবদ্ধ করে অফিসের চার জন সহকারি ভেতরে অবস্থান করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 02:11 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। রাত সাড়ে ৭টায়ও পুলিশ কার্যালয়ের প্রধান গেইটের সামনে পাহারা দিচ্ছিল। কলাপসিবল গেইট ভেতর থেকে তালাবদ্ধ করে অফিসের চার জন সহকারি ভেতরে অবস্থান করছিলেন। বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুপুরে সিনিয়র নেতা ড. আর এ গনি, সাবেক সাংসদ মাসুদ আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব হোসেন, আখতারুজ্জামানকে নিয়ে কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদের ভেতরে ঢুকতে দেয়নি। এ অবস্থায় দেলোয়ার হোসেন কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান। বিএনপির সহদপ্তর সম্পাদক রিজভী আহমেদ রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুপুরে দলীয় কার্যালয়ে আমাদের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ নেতারা যাবেন