২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারো ইঙ্গিতে সংস্কার নয়: দোলোয়ার, সংস্কার দিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার: মান্নান

কারো কথায় বা ইঙ্গিতে বিএনপিতে সংস্কার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের নতুন মহাসচিব। অন্যদিকে মান্নান ভূঁইয়া বলেছেন, সংস্কারের মাধ্যমেই বিএনপির ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে। শনিবার দুপুরে শেরে বাংলা নগরে ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেন ও গুলশানের ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারো কথায় বা ইঙ্গিতে বিএনপিতে সংস্কার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের নতুন মহাসচিব। অন্যদিকে মান্নান ভূঁইয়া বলেছেন, সংস্কারের মাধ্যমেই বিএনপির ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে। শনিবার দুপুরে শেরে বাংলা নগরে ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেন ও গুলশানের ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির নতুন মহাসচিব দেলোয়ার হোসেন বলেন, "১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির এখন নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। এটিই বিএনপির মূলধারা। এর বাইরে কোনো ধারা-উপধারা নেই।" গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মতামত নিয়ে বিএনপিতে সংস্কার হবে জানিয়ে মন্তব্য করেন, "কারো কথায় বা ইঙ্গিতে দলে কোনো সংস্কার হবে না।" অন্যদিকে, আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, "জিয়াউর রহমানের গড়া বিএনপির মূলধারার সঙ্গে আমরাই আছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির অধিকাংশ নেতা-কর্মী।" এ্যাপেলো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে গুলশানের বাসায় ফেরার পর সাংবাদিকদের তিনি বলেন, "কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দলে সংস্কার করা হবে। এর মাধ্যমে আমরা বিএনপির ভাবমূর্তি পুনরুদ্ধার করব। দলের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থার তারা সংস্কার করতে চান বলে জানান মান্নান ভূঁইয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৭৩৩ ঘ.