২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে 'বেশ অসুস্থ' হয়ে পড়েছেন কোকো

কারাগারে নিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 'বেশ অসুস্থ' হয়ে পড়েছেন। মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জাকির হাসান এই খবর জানিয়ে বলেছেন, তাকে কারাগারের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, রিমান্ড শেষের আগেই বৃহস্পতিবার বিকেলে কোকোকে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতেও তাকে বেশ খানিকটা বিমর্ষ দেখা গেছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জাকির হাসান রাত আটটার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার কারাগারে নিয়ে আসার পর তিনি বেশ অসুস্থ (বেশ সিক) হয়ে পড়েন। কারাগারে তার জন্য বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে নিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 'বেশ অসুস্থ' হয়ে পড়েছেন। মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জাকির হাসান এই খবর জানিয়ে বলেছেন, তাকে কারাগারের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, রিমান্ড শেষের আগেই বৃহস্পতিবার বিকেলে কোকোকে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতেও তাকে বেশ খানিকটা বিমর্ষ দেখা গেছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জাকির হাসান রাত আটটার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার কারাগারে নিয়ে আসার পর তিনি বেশ অসুস্থ (বেশ সিক) হয়ে পড়েন। কারাগারে তার জন্য বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে।" এর আগে সন্ধ্যা ৬টার দিকে উপমহা কারাপরিদর্শক মেজর শামছুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "সেন্ট্রাল হাসপাতালে কোকোর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। অবস্থা ততোটা গুরুতর নয় বলে তাকে কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। তার রক্তচাপ এখন ১১৫/৭৫। তিনি এখন শুধু বুকে একটু ব্যাথা অনুভব করছেন।" দুপুরে কোকোকে আদালতে হাজির করার পর আইনজীবীরা তার বুকে ব্যথা ও হৃদরোগ রয়েছে দাবি করেন এবং তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বা ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তির অনুরোধ জানান। আদালত এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত রোববার রাতে খালেদা ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। সোমবার ভোরে খালেদা ও কোকোকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশ কোকোকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে নেওয়ার তিনদিনের মাথায় বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২০৩৩ ঘ.