ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আব্দুল মান্নান ভূঁইয়া বিএনপির নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, "আমরাই বিএনপির মূলধারা। এই দলকে সংস্কারের মাধ্যমে পরিশুদ্ধ করে ঐকবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেব। আগামীতে এই পরিশুদ্ধ দলই সরকার গঠন করবে। "
দলীয় নেতাকর্মীদের কোনো বিভ্রান্তিতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে দলে যৌথনেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার সন্ধ্যায় গুলশানের ন্যাম ফ্লাটের বাসায় বিএনপির সিনিয়র নেতা ও সাবেক সাংসদদের নিয়ে এক বৈঠকে মান্নান ভূঁইয়া সা
bdnews24