২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ - ২৯ মামলা বাতিলের রায় দেওয়া শুরু

মিগ - ২৯ যুদ্ধ বিমান কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল করা হবে কি না, এ বিষয়ে বুধবার রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। বৃহস্পতিবারও তা অব্যাহত থাকবে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ দিনব্যাপী রায় প্রদান অব্যহত রাখেন। বুধবার দিনের কাজ শেষে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, দীর্ঘ শুনানি শেষে আজ (বুধবার) আদালত রায় প্রদান শুরু করেছেন, আগামীকালও (বৃহস্পতিবার) তা চলবে। আগামীকালই সিদ্ধান্ত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মিগ - ২৯ যুদ্ধ বিমান কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল করা হবে কি না, এ বিষয়ে বুধবার রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। বৃহস্পতিবারও তা অব্যাহত থাকবে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ দিনব্যাপী রায় প্রদান অব্যহত রাখেন। বুধবার দিনের কাজ শেষে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, দীর্ঘ শুনানি শেষে আজ (বুধবার) আদালত রায় প্রদান শুরু করেছেন, আগামীকালও (বৃহস্পতিবার) তা চলবে। আগামীকালই সিদ্ধান্ত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি বাতিলের ছয়টি আবেদনের মধ্যে পাঁচটির পক্ষে আইনজীবীদের যুক্তিতর্ক রায়ে বর্ণনা করা শেষ হয়েছে। ষষ্ঠ আবেদনটির পক্ষে বর্ণনা শুরু হয়েছে। এরপর সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য রায়ে বর্ণিত হবে। পরে আদালত নিজস্ব অভিমত ও সিদ্ধান্ত দেবেন। তিনিও বৃহস্পতিবার রায় প্রদান করা শেষ হতে পারে বলে জানান। গত ২১ আগস্ট হাইকোর্টে শেখ হাসিনার এই আবেদনের ওপর শুনানি শুরু হয়। রোববার শুনানির শেষ দিনে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, মিগ - ২৯ যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। আইন মেনেই মিগ - ২৯ যুদ্ধ বিমান কিনেছিল তখনকার সরকার। বরং এ বিমান কেনায় সরকারের ১৭৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে। শুনানিতে তারা বলেন, দরপত্রে যে দাম উল্লেখ করা হয়েছিলো, হাসিনার সরকার মধ্যস্থতার মাধ্যমে তার চেয়ে কম দামে মিগ - ২৯ কিনতে সক্ষম হয়। সরকার তখন রাশিয়া থেকে ৮ টি মিগ - ২৯ ও চীন থেকে ৮টি এফ - ৭ এমজি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ আমলে ৮টি মিগ - ২৯ ও পরে বিএনপি সরকারের সময়ে ৮টি এফ - ৭ এমজি যুদ্ধ বিমান কেনা হয়। অনিয়ম হলে বিএনপি সরকার এফ - ৭ যুদ্ধ বিমান কিনতো না। ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫ জনকে এ মামলায় আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, এসব বিমান কেনার কারণে দেশের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই মার্চে শেখ হাসিনা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/বিআর/এমএ/১৭৪০ ঘ.