২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের আয়কর ফাঁকি মামলার রায় ১২ সেপ্টেম্বর

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে কর বিভাগের দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ ১২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে কর বিভাগের দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ ১২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তার ৩ বছরের কারাদণ্ড হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালতের বিচারক আবদুল কুদ্দুস মিয়া মামলার শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। নারায়ণগঞ্জ আয়কর সার্কেল-২ এর সহকারী কমিশনার মিহির লাল সরকার বাদী হয়ে ৮ আগস্ট অর্থ ও সম্পদের তথ্য গোপন এবং আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তাকে পলাতক দেখানো হয়েছে। তাছাড়া তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় একতরফা শুনানি হয়। এর আগে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.