২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুরের সঙ্গে আমুর সাক্ষাৎ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলের সংষ্কারের পন্থা নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা এই দুই নেতার মধ্যে আধঘণ্টা স্থায়ী বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, ৩০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলের সংষ্কারের পন্থা নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা এই দুই নেতার মধ্যে আধঘণ্টা স্থায়ী বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। আমু এদিন সকালে সাংবাদিকদের জানান, তিনি সুবিধাজনক সময়ে জিল্লুর রহমানের সঙ্গে দেখা করবেন। দুপুরেই তিনি জিল্লুর রহমানের বাসায় যান। তবে সাক্ষাতে কী আলোচনা হয়ে সে ব্যাপারে তিনি মুখ খোলেননি। জিল্লুর রহমানও সাংবাদিকদের এড়িয়ে গেছেন। এদিকে, আমুর বাবা মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে তার ইস্কাটনের বাসায় মিলাদে আওয়ামী লীগ ছাড়াও কয়েকটি দলের শীর্ষস্থানীয় নেতারা যোগ দেন। এদের মধ্যে ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, মুকুল বোস, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৫৫ ঘ.