২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পেছানোর দায় এড়াতে আওয়ামী লীগকে আলোচনায় বসতে হবে : আমু

ঘরোয়া নয়, দেশে পূর্ণাঙ্গ রাজনেতিক কর্মকান্ডই ফেরত চান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু। তবে বৃহস্পতিবার সকালে ইস্কাটনের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে তার দায়ভার যাতে নিজেদের ঘাড়ে না আসে সেজন্য বর্তমান পরিস্থিতেও আওয়ামী লীগের উচিত আলোচনায় বসা। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, যদি নির্বাচন পিছিয়ে যায় তার দায়ভার যেন আওয়ামী লীগের ওপর না বর্তায়। সেজন্য নির্বাচন কমিশনকে সহায়তার সব রকম পদক্ষেপ আওয়ামী লীগকে নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 08:46 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, ৩০ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরোয়া নয়, দেশে পূর্ণাঙ্গ রাজনেতিক কর্মকান্ডই ফেরত চান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু। তবে বৃহস্পতিবার সকালে ইস্কাটনের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে তার দায়ভার যাতে নিজেদের ঘাড়ে না আসে সেজন্য বর্তমান পরিস্থিতেও আওয়ামী লীগের উচিত আলোচনায় বসা। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, যদি নির্বাচন পিছিয়ে যায় তার দায়ভার যেন আওয়ামী লীগের ওপর না বর্তায়। সেজন্য নির্বাচন কমিশনকে সহায়তার সব রকম পদক্ষেপ আওয়ামী লীগকে নিতে হবে। ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আলোচনায় বসতে হবে, যাতে তাদের ওপর দোষ না পড়ে। তিনি বলেন,"মূল বিষয় হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য সবরকমের সহায়তা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। সহায়তা করার জন্য আওয়ামী লীগের সর্বশেষ কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত এখনো বহাল আছে।" আমু আরো বলেন,"আমি তো দেখছি রোডম্যাপ বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন সিরিয়াসলি এগিয়ে যাচ্ছে। বন্যার মধ্যেও ভোটার তালিকা তৈরীর কার্যক্রম স্থগিত করা হয়নি।" তবে তিনি বলেন, "আটক, নির্যাতন ও নিষ্পেষন করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যহত করা যাবে না। বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে মনে হতে পারে আওয়ামী লীগ দূর্বল হয়ে গেছে, কিন্তু আমাদের দল অবশ্যই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে।" ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রসঙ্গে আমু বলেন, "আমি তো মূল রাজনীতি ফেরত চাই। তবে প্রাথমিক পদক্ষেপ হিসাবে ঘরোয়া রাজনীতি ফেরত দিলেও আপত্তি নেই।" তিনি বলেন, সরকারের শুধু রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী ও সুশীলসমাজসহ সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করেই বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসা উচিত। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের গ্রেফতারের বিষয়টিকে কিভাবে দেখছেন