ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার কার্যক্রম ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।
এছাড়া বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের কথিত বান্ধবী ও চ্যানেল ওয়ানের পরিচালক অদিতি সেনগুপ্তকে কেন জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. আবদূর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরীর বেঞ্চ বুধবার সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা আয়কর মামলার কার্যক্রম আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে দেয়। ওই তারিখে মামলাটি বাতিলের জন্য করা আবেদনের ওপর চূড়া
bdnews24