২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বিগ্ন দুই অধ্যাপকের পরিবার

''বাবার জীবন নিয়ে আমরা আতঙ্কিত। জানি না এখন তিনি কোথায়, কীভাবে আছেন। কোনো খবরই পাচ্ছি না।'' এভাবেই আবেগাপ্লুত কন্ঠে শুক্রবার সকালে টেলিফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অধ্যাপক আনোয়ার হোসেনের মেয়ে দীপান্বিতা হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দীপান্বিতা বর্ননা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তার বাবা আনোয়ার হোসেনকে আটকের ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের টাওয়ার ভবনের বাসা থেকে শিক্ষক সমিতি নেতা অধ্যাপক আনোয়ার হেসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 06:47 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-''বাবার জীবন নিয়ে আমরা আতঙ্কিত। জানি না এখন তিনি কোথায়, কীভাবে আছেন। কোনো খবরই পাচ্ছি না।'' এভাবেই আবেগাপ্লুত কন্ঠে শুক্রবার সকালে টেলিফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অধ্যাপক আনোয়ার হোসেনের মেয়ে দীপান্বিতা হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দীপান্বিতা বর্ননা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তার বাবা আনোয়ার হোসেনকে আটকের ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের টাওয়ার ভবনের বাসা থেকে শিক্ষক সমিতি নেতা অধ্যাপক আনোয়ার হেসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে। ধানমন্ডির একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী দীপান্বিতা বলেন, "বাবা রাতে তাড়াতাড়িই ঘুমান। যৌথ বাহিনীর সদস্যরা বাসার কলিং বেল অনবরত টিপতে থাকলে আমরা বেশ ভয় পেয়েছিলাম। দরজা খুলে দেখলাম যৌথ বাহিনীর কয়েকজন সদস্য। তারা বললেন, ''স্যারকে ডাকুন।'' বাবা ওই সময় ঘুমাচ্ছিলেন। তিনি ঘুম থেকে উঠে ড্রইং রুমে আসার পর সেনা সদস্যরা বললো,''কিছু জিজ্ঞাসার জন্য শাহবাগ থানায় যেতে হবে স্যার। আমরা কর্তব্য পালন করতে এসেছি ।'' দীপান্বিতা বলেন এরপর তার বাবা বিদায় নিয়ে চলে যান। এ সময় অধ্যাপক হোসেনের কম্পিউটার ও মোবাইলও নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা। বাবা কোথায় আছেন তা ভেবে দীপান্বিতা উদ্বিগ্ন। এদিকে অধ্যাপক হারুন-অর-রশীদের বিশ্ববিদ্যালয় পড়