ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-গত ২৫ জানুয়ারি জারি করা জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭-এর পাঁচ নম্বর ধারায় গণমাধ্যমের জন্য যে বিধিসমূহ আরোপ করা হয়েছে নিচে তা হুবহু তুলে ধরা হলো-
কতিপয় বিষয়ে সংবাদ, চিত্র, ইত্যাদি প্রকাশ ও প্রচার নিয়ন্ত্রণ- (১) সরকার, রাষ্ট্র বা জনসাধারণের নিরাপত্তা বা স্বার্থ-রক্ষার্থে বা জন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখিবার প্রয়োজনে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, যে কোন সভা-সমাবেশ, মিছিল, অবরোধ, বিক্ষোভ, বক্তৃতা, বিবৃতি, ক্ষতিকর বা উত্তেজক কর্মকান্ড সম্পর্কিত কোন সংবাদ বা তথ্য; এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কোন সংবাদ, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়, আর্টিকেল, ফিচার, ব্যঙ্গচিত্র, কার্টুন, টক-শো বা আলোচনা অনুষ্ঠান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং ইন্টারনেটসহ, যে কোন প্রকার গণমাধ্যমে প্রচার, স
bdnews24