২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা করে সমাধানের আহ্বান জিল্লুর ও মান্নান ভূঁইয়ার

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সমাধানে সরকারকে বলপ্রয়োগের না করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তারা সংঘঠিত ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। মঙ্গলবার বিকেলে গুলশানে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিল্লুর রহমান বলেন,''সরকারকে অনুরোধ করতে চাই, তারা যেন বলপ্রয়োগ না করে ছেলেদের সঙ্গে বসে এ সমস্যার আশু মীমাংসা করেন।'' জিল্লুর রহমান ঘটনাকে 'সাংঘাতিক ও দুঃখজনক' বলে অভিহিত করেন। তিনি বলেন,''আলাপ-আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান হয়।'' তিনি ঘটনায় আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা,আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সমাধানে সরকারকে বলপ্রয়োগের না করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তারা সংঘঠিত ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। মঙ্গলবার বিকেলে গুলশানে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিল্লুর রহমান বলেন,''সরকারকে অনুরোধ করতে চাই, তারা যেন বলপ্রয়োগ না করে ছেলেদের সঙ্গে বসে এ সমস্যার আশু মীমাংসা করেন।'' জিল্লুর রহমান ঘটনাকে 'সাংঘাতিক ও দুঃখজনক' বলে অভিহিত করেন। তিনি বলেন,''আলাপ-আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান হয়।'' তিনি ঘটনায় আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করেন। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনার শান্তিপূর্ণ সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। এতে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ থাকবে।'' মান্নান ভুইয়া ঘটনায় আহতদের সুচিকিৎসার দাবি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এসকে/১৮৫৮ঘ.