ঢাকা, আগস্ট ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে গত সোমবারের ছাত্র লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত সেনা সদস্যকে ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে পরিদপ্তরের পরিচালক লে. কর্ণেল কাজী মো. কবিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৪২৭ ঘ.
bdnews24