২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসের সেনাক্যাম্প রাত আটটা থেকে প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারও দিনভর ছাত্র-পুলিশ ভয়াবহ সংঘর্ষ চলেছে। এই পরিস্থিতিতে সরকার রাত আটটা থেকে ক্যাম্পাসের সেনাক্যাম্প প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত ঘোষণা করেছে। ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের দিন ছোড়া কাঁদানে গ্যাসের ঝাঁঝাঁলো গন্ধ ক্যাম্পাসের বাতাস থেকে মিলিয়ে না যেতেই মঙ্গলবার সকালেই আবার শুরু ছাত্র-পুলিশ লড়াই। ফুটতে থাকে অসংখ্য কাঁদানে গ্যাসের সেল। খণ্ড খণ্ড মিছিল ও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে। সব মিলিয়ে মঙ্গলবার আহতদের সংখ্যা শত ছাড়িয়ে গেছে। ১০ পুলিশসহ কয়েকজন সাংবাদিকও রক্তাক্ত হয়ে হাসপাতালে গেছেন। ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি তুলনামুলকভাবে শান্ত ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত চারদিকে বিক্ষিপ্তভাবে ভাঙচুর চলছিল। সাধারণ ছাত্ররা এক সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে সেনা ও পুলিশ প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে। সহকারি প্রক্টর সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আগামী ২৮ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাস থেকে পরিস্থিতি জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস, আবু নোমান সজীব ,গোলাম মর্তুজা অন্তু, মাহবুব আলম রনী ও জাবি প্রতিনিধি আমিনুর রহমান রাসেল (আরো তথ্যসহ ৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 06:18 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারও দিনভর ছাত্র-পুলিশ ভয়াবহ সংঘর্ষ চলেছে। এই পরিস্থিতিতে সরকার রাত আটটা থেকে ক্যাম্পাসের সেনাক্যাম্প প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত ঘোষণা করেছে। ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের দিন ছোড়া কাঁদানে গ্যাসের ঝাঁঝাঁলো গন্ধ ক্যাম্পাসের বাতাস থেকে মিলিয়ে না যেতেই মঙ্গলবার সকালেই আবার শুরু ছাত্র-পুলিশ লড়াই। ফুটতে থাকে অসংখ্য কাঁদানে গ্যাসের সেল। খণ্ড খণ্ড মিছিল ও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে। সব মিলিয়ে মঙ্গলবার আহতদের সংখ্যা শত ছাড়িয়ে গেছে। ১০ পুলিশসহ কয়েকজন সাংবাদিকও রক্তাক্ত হয়ে হাসপাতালে গেছেন। ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি তুলনামুলকভাবে শান্ত ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত চারদিকে বিক্ষিপ্তভাবে ভাঙচুর চলছিল। সাধারণ ছাত্ররা এক সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে সেনা ও পুলিশ প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে। সহকারি প্রক্টর সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আগামী ২৮ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাস থেকে পরিস্থিতি জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস, আবু নোমান সজীব ,গোলাম মর্তুজা অন্তু, মাহবুব আলম রনী ও জাবি প্রতিনিধি আমিনুর রহমান রাসেল (আরো তথ্যসহ ৫) বেলা সাড়ে ১২ টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষুদ্ধ ছাত্ররা কয়েকটি গাড়ি ভাংচুর করে। ছাত্ররা আজিজ সুপার মার্কেটের কাছে সেনাবাহিনীর একটি গাড়িতে (স্টেশন ওয়াগন ৪০--০১৪২৬৭) আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা একজন সেনাসদস্য এসময় সামান্য আহত হন। টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার ও রোকেয়া হল এলাকায় ছাত্র ও পুলিশের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়া চলে। শাহবাগ থেকে কাটাবন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেনাবাহিনীর একটি স্টেশন ওয়াগনসহ ৫০ টির বেশি গাড়ি ভাংচুর করে। দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি অংশ নীলক্ষেত দিয়ে মিরপুর সড়ক ও ঢাকা কলেজের সামনের সড়কে গাড়ি ভাংচুর করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সায়েন্স ল্যাবরেটরি ওভারব্রিজের ওপর থেকে ছাত্ররা গাড়িতে ইটপাটকেল ছুড়তে থাকে। এ এলাকায় অবস্থানকারীরা মূলত ছিল ঢাকা কলেজের ছাত্র। এখানে দেড়শ'র মতো গাড়ি ভাংচুর হয়। পরে ছাত্ররা এলিফ্যান্ট রোডেও মিছিল করে। ফলে নিউ মার্কেট, গাওসিয়া, এলিফ্যান্ট রোডের সকল বিপনী বিতান বন্ধ হয়ে যায়। ছাত্রদের গাড়ি ভাঙচুরে পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের বৈঠকে বুধবার বেলা ১২ টার মধ্যে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানিয়েছে। সমিতির সদস্য অধ্যাপক আখতারুজ্জামান বৈঠক শেষে বলেন, তারা ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। সমিতি আবার বিকেলে এক জরুরি সাধারণ সভায় বসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটও এক বৈঠকে ঘটনার নিন্দা করেছে। প্রভোস্ট কমিটি এক সভায় সেনাবাহিনী ও পুলিশের 'বাড়াবাড়ির' নিন্দা জানিয়েছে। কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বিশেষ করে সোমবার রাতে হলে পুলিশী অ্যাকশনের সমালোচনা করেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে সাভারে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি গাড়ি ভাংচুর করে। মঙ্গলবার সকাল ১১টায় এফ রহমান, সূর্যসেন, জসীমউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান ও রোকেয়া হল থেকে ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবনে 'অপরাজেয় বাংলা'র কাছে জড়ো হতে থাকে। এ সময়ে বিক্ষুব্ধ ছাত্রদের কারো কারো হাতে লাঠি-সোঁটাও ছিল। মিছিলকারীরা 'আমার ভাইয়ের রক্ত কেন' ও 'সেনা ক্যাম্প তুলে নাও' ইত্যাদি শে