২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার মাকে বিচ্ছিন্ন রেখে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে: জয়

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মাকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 03:55 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মাকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। প্রবাসে বসবাসরত ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে টেলিফোনে কথা বলতে চান শেখ হাসিনা- এমন খবরের প্রতিক্রিয়ায় শনিবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ কথা বলেন। জয় বলেন, "আধুনিক যুগে পরিবারের সঙ্গে একজন মানুষের কথা বলা তার অধিকারের পর্যায়ে পড়ে। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী ও জাতির জনকের কন্যাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।" ১৫ আগস্টে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করতে না দেওয়ার ঘটনা অমানবিক বলেও মন্তব্য করেন জয়। তিনি জানান, বোনের সঙ্গে কথা বলতে না পেরে তার খালা শেখ রেহানা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/২১২১ ঘ.