২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতি মোকাবেলায় ড. কামালের ৮ দফা সুপারিশ

বন্যা মোকাবেলায় আশু করণীয় হিসেবে ৮ দফা সুপারিশ পেশ করেছেন ড.কামাল হোসেন। রাজনীতির সুযোগ না নিয়ে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও আহবান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা,আগস্ট ১৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা মোকাবেলায় আশু করণীয় হিসেবে ৮ দফা সুপারিশ পেশ করেছেন ড.কামাল হোসেন। রাজনীতির সুযোগ না নিয়ে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও আহবান জানান তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সুপারিশমালা তুলে ধরে ড. কামাল বলেন, '' বন্যার ত্রাণ কার্যক্রম সমন্বিতভাবে হওয়া প্রয়োজন। রাজনীতিকে দূরে রেখে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। গণ ঐক্য সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে অবক্ষয় দূর করে একটি সুস্থ দেশ গড়ে তুলতে হবে।'' ড.কামাল বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় জরুরীভিত্তিতে কৃষকদের কাছে বীজ ও ধানের চারা পৌছানোর ব্যবস্থা, প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ, বন্যামুক্ত জেলাগুলোতে বীজতলা তৈরি, কৃষকদের জন্য সহজ ঋণ প্রদান, সরকারি ও বেসরকারি খাতে দেওয়া ঋণের কিস্তির মেয়াদ পিছিয়ে দেওয়া, সার সরবরাহ নিশ্চিত করা, বিকল্প কর্মসংস্থান হিসেবে 'কাজের বিনিময় খাদ্য' ও 'কাজের বিনিময়ে টাকা' চালু করা, গম ও ভুট্টা চাষের উদ্যোগ গ্রহণ এবং দ্রুত বর্ধনশীল শীতকালীন শাক-সবজি চাষের কর্মসূচি নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ও ডেয়ারি মালিকদের সহজ ঋণ সুবিধা প্রদান,গবাদি পশুর রোগ প্রতিরোধের ব্যবস্থা করা, মৎস্য খামারীদের পোনা সরবরাহসহ সহজ ঋণ প্রদান এবং বিধ্বস্ত সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। গণফোরাম সভাপতি ডায়রিয়া মোকাবেলায় পর্যাপ্ত খাবার স্যালাইন ও বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করারও দাবি জানান। তিনি বলেন, ''আগামী অক্টোবরে খরা মৌসুমের বিষয়টি বিবেচনায় রেখে জরুরিভাবে পানি সরবরাহের ব্যবস্থা নিতে হবে।'' এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন,'' এক দেশে দুই আইন থাকতে পারে না। ত্রান তৎপরতার নামে কোনো প্রকার রাজনীতি করার সুযোগ গ্রহনযোগ্য নয়। অতীতে যেভাবে দুবৃত্তায়নের রাজনীতি চলেছে, বর্তমান পট পরিবর্তনে সেই রাজনীতি যাতে আর না হয়, তা দেখতে হবে।'' অন্য এক প্রশের