২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সবার অংশগ্রহণের পরিবেশ তৈরি করছে সরকার: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আবারো নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, নির্বাচনে যাতে সব দলের অংশগ্রহণের সুষম পরিবেশ নিশ্চিত হয় এবং সৎ ও ত্যাগী মানুষ যাতে এতে অংশ নিতে পারেন সেজন্য কাজ করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

রংপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আবারো নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, নির্বাচনে যাতে সব দলের অংশগ্রহণের সুষম পরিবেশ নিশ্চিত হয় এবং সৎ ও ত্যাগী মানুষ যাতে এতে অংশ নিতে পারেন সেজন্য কাজ করছে সরকার। রোববার রংপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত মঙ্গা নিরসন বিষয়ক কর্মশালার উদ্বোধন করতে এসে জেলার আরডিআরএস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় ফখরুদ্দীন আহমদ একথা বলেন । প্রধান উপদেষ্টা বলেন, "আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ২০০৮ সালের ডিসেম্বর মাসের মধ্যেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এরই মধ্যে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করেছে। পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার।" দুর্নীতি দূর করার জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা দুনীতি লালন করব না, প্রশ্রয় দেব না এবং তাতে অংশ নেব না।" দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, "বন্যার পানি কমতে শুরু করেছে। এ সময়ে দূর্গত এলাকার মানুষদের পানিবাহিত রোগ-বালাই থেকে রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন।" বন্যার পর কৃষকদের পুনর্বাসনের জন্য বীজতলা সরবরাহ ও কৃষিঋণ দিতে সরকার এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় কৃষি উপদেষ্টা ড. সি এস করিম, স্থানীয় সরকার উপদেষ্টা অনোয়ারুল ইকবাল, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমসহ সেনা ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা রংপুর বিভাগ প্রতিষ্ঠা ও সেখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। এছাড়া পাইপ লাইনের মাধমে জেলায় গ্যাস সরবরাহেরও দাবি জানানো হয়। এর আগে সকালে প্রধান উপদেষ্টা একই স্থানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত 'মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) কার্যক্রমের অবহিতকরণ' কর্মশালার উদ্বোধন করেন। রংপুরের মঙ্গাপীড়িত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেখানে কর্মরত আটটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমদ বলেন, সরকার চলতি অর্থবছরে উন্নয়ন ও রাজস্ব বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষ দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ৫৭ শতাংশ বরাদ্দ করেছে। বাজেটে মঙ্গা ও নদী ভাঙনের মতো ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে দারিদ্র্যপীড়িত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দিতে ক্ষুদ্র ঋণ ও তহবিল কার্যক্রমও স