২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব কৌশলে বন্যা সংকট মোকাবেলা করুন : অর্থনীতি সমিতি

বাংলাদেশ অর্থনীতি সমিতি বন্যা মোকাবেলায় সকলকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানো ও বন্যা-উদ্ভূত অর্থনৈতিক সংকট উত্তরণে নিজস্ব উন্নয়ন কৌশল প্রণয়নের প্রস্তাব করেছে। সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত সরকারসহ দেশের সকলের কাছে এই প্রস্তাব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অর্থনীতি সমিতি বন্যা মোকাবেলায় সকলকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানো ও বন্যা-উদ্ভূত অর্থনৈতিক সংকট উত্তরণে নিজস্ব উন্নয়ন কৌশল প্রণয়নের প্রস্তাব করেছে। সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত সরকারসহ দেশের সকলের কাছে এই প্রস্তাব করেন। এক বিবৃতিতে তারা বলেন, বন্যা দেশের অর্থনীতির চলমান সংকটকে মহাসংকটে রূপান্তরিত করেছে। এই সংকট আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। এ সংকটকালে একদিকে যেমন সরকারি গুদামে খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক নয় ,তেমনই আমদানিকৃত খাদ্যও আগের তুলনায় ব্যয়বহুল হয়ে পড়েছে। অর্থনীতিবিদদ্বয় আরো বলেন, অর্থনৈতিক সংকট সৃষ্টির অন্যতম প্রধান কারণ হচ্ছে আইএমএফ-বিশ্বব্যাংক-এর ঋণের প্রতিকুল শর্তাদি। বন্যার এ সময়েও আইএমএফ-বিশ্বব্যাংক জ্বালানি তেল,বিদ্যুৎ ও সারের দাম বাড়ানোর চাপ দিচ্ছে বলে তারা মন্তব্য করেন । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬১৪ ঘ.