২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সম্পদের পরিমাণ সাড়ে তিন কোটি টাকা

বাংলাদেশে অস্থাবর-স্থাবর মিলে প্রায় সাড়ে তিন কোটি টাকার সম্পদ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার। বিদেশে তার কোনো সম্পত্তি ও ব্যাংক হিসাব নেই। সোমবার বিকেলে তিনি নিজ স্বাক্ষরে আইনজীবীর মাধ্যমে দূর্নীতি দমন কমিশনে এই সম্পদের বিবরণী জমা দেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান সম্পদের বিবরনী জমা দেওয়ার পর কমিশনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, '' সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তার সম্পদের বিবরণী কমিশনের কাছে জমা দিয়েছি। বেগম জিয়া চেষ্টা করেছেন কমিশনকে একটি নির্ভূল সম্পদের বিবরণী জমা দিতে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি এই বিবরণী দিয়েছেন।" (আরও তথ্যসহ-১) >>সম্পদের হিসাবের মূল কপির প্রতিলিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অস্থাবর-স্থাবর মিলে প্রায় সাড়ে তিন কোটি টাকার সম্পদ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার। বিদেশে তার কোনো সম্পত্তি ও ব্যাংক হিসাব নেই। সোমবার বিকেলে তিনি নিজ স্বাক্ষরে আইনজীবীর মাধ্যমে দূর্নীতি দমন কমিশনে এই সম্পদের বিবরণী জমা দেন। (আরও তথ্যসহ-১) খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান সম্পদের বিবরনী জমা দেওয়ার পর কমিশনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, '' সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তার সম্পদের বিবরণী কমিশনের কাছে জমা দিয়েছি। বেগম জিয়া চেষ্টা করেছেন কমিশনকে একটি নির্ভূল সম্পদের বিবরণী জমা দিতে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি এই বিবরণী দিয়েছেন।" অ্যাডভোকেট আজম খানের নেতৃত্বে একটি আইনজীবী প্রতিনিধি দল বিকেল ৪টা ১৫ মিনিটে কমিশনের সচিব মুখলেসুর রহমানের কাছে বিএনপি চেয়ারপার্সনের সম্পদের হিসাব বিবরণী জমা দেন। এ সময়ে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার নওসাদ জমির, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট সানাউল