২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ৪ আবেদনের ওপর মঙ্গলবার হাইকোর্টে শুনানি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দায়ের করা নতুন দু'টি রিট আবেদনের ওপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে সরকার আদালতকে আশ্বাস দিয়েছে। এদিকে মঙ্গলবার মিগ ২৯ ও ফ্রিগেট ক্রয় দুর্নীতির মামলা বাতিলের জন্য শেখ হাসিনার দুটি আবেদনের ওপরও হাইকোর্টের অপর একটি বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ শেখ হাসিনার রিট আবেদন দু'টি শুনানির এই তারিখ নির্ধারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 09:57 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দায়ের করা নতুন দু'টি রিট আবেদনের ওপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে সরকার আদালতকে আশ্বাস দিয়েছে। এদিকে মঙ্গলবার মিগ ২৯ ও ফ্রিগেট ক্রয় দুর্নীতির মামলা বাতিলের জন্য শেখ হাসিনার দুটি আবেদনের ওপরও হাইকোর্টের অপর একটি বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ শেখ হাসিনার রিট আবেদন দু'টি শুনানির এই তারিখ নির্ধারণ করেন। ব্যবসায়ী নুর আলীর দায়ের করা পাঁচ কোটি টাকার চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে অন্তভূক্ত করা এবং দুর্নীতি দমন কমিশনের নোটিশের বৈধতা নিয়ে শেখ হাসিনা রোববার দু'টি রিট আবেদন দায়ের করেন। সোমবার বিকাল ২টা ২০ মিনিটে বিচারপতি দু'জন আদালতে বসলে প্রথমে সরকার পক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল সৈয়দ কামরুল হাসান কিরণ আদালতকে জানান, অ্যাটর্নি জেনারেল এই রিট মামলা দু'টির শুনানি আগামীকাল নির্ধারণ করতে অনুরোধ জানিয়েছেন। আমি শুধু অ্যাটর্নি জেনারেলের এই অনুরোধ আদালতকে অবহিত করছি। এ সময় আপত্তি জানিয়ে শেখ হাসিনার কৌসুঁলি ব্যারিস্টার রফিক উল হক আদালতকে বলেন, "অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমার কথা হয়েছে তিনি এ মামলায় আসবেন না। এরপরও কিভাবে সহকারি অ্যাটর্নি জেনারেল সময় চাচ্ছেন ?" এ সময় আদালত বলেন, "অ্যাটর্নি জেনারেলের পক্ষেই সহকারি অ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন। তাই এ নিয়ে জটিলতা সৃষ্টি করা ঠিক নয়।" ব্যারিস্টার রফিক উল হক বলেন, আগামীকাল শুনানির আগ পর্যন্ত শেখ হাসিনা সম্পর্কে নতুন কোন ব্যবস্থা গ্রহণ করবেনা- সরকারকে এ আশ্বাস আদালতকে অবহিত করতে হবে। এ সময় সহকারি অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে আদালতকে আশ্বস্ত করে বলেন, শুনানির আগ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে নতুন কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না। আদালত সংক্রান্ত একটি আদেশ প্রদান করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে /১৫৪৩ ঘ.