ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আজম জে চৌধুরীর দায়ের করা মামলা জরুরি ক্ষমতা আইনে অর্ন্তভূক্ত করার বৈধতা নিয়ে হাসিনার দায়ের করা মামলার চূড়ান্ত শুনানির জন্য মঙ্গলবার তারিখ নির্ধারন করা হতে পারে।
এর আগে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতায় অর্ন্তভূক্ত করার বৈধতা নিয়ে শেখ হাসিনার দায়ের করা রিটটি চূড়ান্ত শুনানির জন্য আবেদন জানানো হয়।
সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৪২১ ঘ.
bdnews24