২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার অজুহাতে নির্বাচনের কাজ পিছিয়ে দেওয়া যাবে না: সিইসি

ঝড়, বৃষ্টি, বন্যা যাই হোক না কেন এসবের মধ্যেই 'রোডম্যাপ' অনুযায়ী নির্বাচনের কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা নির্বাচন কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "বন্যার অজুহাতে নির্বাচনের কাজ পিছিয়ে দেওয়া যাবে না। অন্য যাই ঘটুক না কেন, ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমরা অনেক স্থানীয় নির্বাচন করবো।" রোডম্যাপ অনুযায়ী অক্টোবরের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার অঙ্গীকার ব্যক্ত করেন সিইসি। তবে তিনি জানান, এই কাজটা আগে করতে পারলে আগেই শেষ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঝড়, বৃষ্টি, বন্যা যাই হোক না কেন এসবের মধ্যেই 'রোডম্যাপ' অনুযায়ী নির্বাচনের কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা নির্বাচন কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "বন্যার অজুহাতে নির্বাচনের কাজ পিছিয়ে দেওয়া যাবে না। অন্য যাই ঘটুক না কেন, ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমরা অনেক স্থানীয় নির্বাচন করবো।" রোডম্যাপ অনুযায়ী অক্টোবরের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার অঙ্গীকার ব্যক্ত করেন সিইসি। তবে তিনি জানান, এই কাজটা আগে করতে পারলে আগেই শেষ করা হবে। দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ জন জেলা নির্বাচন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কমিশন সচিব মুহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিইসি শামসুল হুদা আরো বলেন, "কমিশনের যে সব কর্মকর্তা ভাল করবেন, তারা সামনের দিকে যাবেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, কর্মদক্ষতার ওপরেই পদোন্নতি হবে। নির্বাচন কমিশন আর আগের মতো চলবে না।" নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, "অতীতে কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করা যাবে না। কারো পক্ষপাতিত্ব করার প্রয়োজন নেই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি।" শিগগিরই ২০০৭ সালের ভোটার তালিকা অধ্যাদেশ জারি হচ্ছে, এ কথা জানিয়ে সিইসি ছবিসহ ভোটার তালিকা করার সময় তথ্য সংগ্রহকারীদেরকে সঠিক তথ্য সংকলন করার নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এসকে/১৩৩২ ঘ.