নারায়ণগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা জাতীয় পার্টির (এরশাদ) প্রভাবশালী নেতা মেজবাহউদ্দিন আহমেদ ভুলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একটি প্রতারণা মামলায় বৃহস্পতিবার রাতে শহরের মাছুয়াবাজার থেকে জাতীয় পার্টির জেলা আহ্বায়ক কমিটির এ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফতুল্লার কোতোয়ালেরবাগ এলাকার মতিউর রহমান জাপা নেতা ভুলুর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১২ লাখ ৪২ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে গত ১ আগস্ট মামলা করেন। সে মামলায়ই ভুলুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ভুলু জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিম ওসমানের ঘনিষ্ঠ লোক হিসেবে এলাকায় পরিচিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২৩০৬ ঘ.
bdnews24