২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের বিরুদ্ধে মদ রাখার মামলা ৩ মাস স্থগিত

হাইকোর্টের আদেশের অনুলিপি বিচারিক আদালতে দাখিলের পর সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে বিচারাধীন শুল্ক ফাঁকি দিয়ে মদ রাখার মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হাইকোর্টের আদেশের অনুলিপি বিচারিক আদালতে দাখিলের পর সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে বিচারাধীন শুল্ক ফাঁকি দিয়ে মদ রাখার মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মওদুদকে কারাগার থেকে ঢাকা মহানগর তৃতীয় অতিরিক্ত বিশেষ ট্রাইবুনাল আদালতে হাজির করা হয়। তার আইনজীবীরা হাইকোর্টের স্থগিতাদেশের সত্যায়িত কপি দাখিল করলে বিচারক একে এনামুল হক আগামী ৯ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ১৩ এপ্রিল সকালে মওদুদকে যৌথবাহিনী তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। তার বাসা থেকে এ সময় ১৬ বোতল বিদেশি মদ ও ৩২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মওদুদের বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ২৮ মে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে ২০৫১ ঘ.