২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা করতে এনজিওর সহায়তা চাইলেন সিইসি

ছবিসহ ভোটার তালিকা করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহায়তা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে এ টি এম শামসুলে হুদার সঙ্গে নির্বাচন বিষয়ক সংস্থা 'ব্রতি'র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ দেখা করতে এলে সিইসি এই সহায়তা চান। সিইসি পরে সাংবাদিকদের জানান, চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ভোটারদের উদ্বুদ্ধ করতে এনজিওর সহায়তা প্রয়োজন। এজন্য কমিশন প্রতিটি এনজিওর সঙ্গে আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহায়তা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে এ টি এম শামসুলে হুদার সঙ্গে নির্বাচন বিষয়ক সংস্থা 'ব্রতি'র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ দেখা করতে এলে সিইসি এই সহায়তা চান। সিইসি পরে সাংবাদিকদের জানান, চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ভোটারদের উদ্বুদ্ধ করতে এনজিওর সহায়তা প্রয়োজন। এজন্য কমিশন প্রতিটি এনজিওর সঙ্গে আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। শারমিন মুর্শিদ বলেন, "তৃণমূল পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটাদের উদ্বুদ্ধ করতে এনজিওগুলো কমিশনকে সহায়তা দেবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা সম্পর্কেও ভোটারদের সচেতন করা হবে।" বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করার বিষয়েও কমিশন এনজিওর সহায়তা চেয়েছে বলে তিনি জানান। শারমিন মুর্শিদ বলেন, কমিশনকে সহায়তার বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, মঙ্গলবারের বৈঠকে তার একটি খসড়া সিইসি তাদের দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/২১০২ ঘ.