২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরেশীর দলের অনেক মুখই অতি পরিচিত : নির্মল সেন

ফেরদৌস আহমদ কোরেশীর নতুন দল গঠনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবীণ রাজনীতিক ও শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক নির্মল সেন। শনিবার বিকেলে বার্তা সংস্থায় ফ্যাক্সে পাঠানো এক বিবৃতিতে ফেরদৌস আহমদ কোরেশীর নতুন দল গঠনকে সাহসী পদক্ষেপ হিসেবে অবহিত করে নির্মল সেন বলেন, '' কোরেশী এতে সমালোচিতও হবেন। তিনি অনেক অতি পরিচিত মুখ নিয়ে দল গঠন করেছেন। এদের সম্পর্কে অনেক সমালোচনা আছে। এরা দেশকে কী দিতে পারবেন সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। ''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেরদৌস আহমদ কোরেশীর নতুন দল গঠনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবীণ রাজনীতিক ও শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক নির্মল সেন। শনিবার বিকেলে বার্তা সংস্থায় ফ্যাক্সে পাঠানো এক বিবৃতিতে ফেরদৌস আহমদ কোরেশীর নতুন দল গঠনকে সাহসী পদক্ষেপ হিসেবে অবহিত করে নির্মল সেন বলেন, '' কোরেশী এতে সমালোচিতও হবেন। তিনি অনেক অতি পরিচিত মুখ নিয়ে দল গঠন করেছেন। এদের সম্পর্কে অনেক সমালোচনা আছে। এরা দেশকে কী দিতে পারবেন সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। '' তিনি মন্তব্য করেন, "যে মূহুর্তে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছেন, সেই মূহুর্তে কোরেশীর দল গঠনে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এর যোগসূত্র আছে বলে মানুষ মনে করবে। তিনি কিছুদিন অপেক্ষা করলে ভালো করতেন।" শনিবার দুপুরে ফেরদৌস আহমদ কোরেশী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নতুন দল প্রগতিশীল গণতান্ত্রিক দল বা প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৭২০ ঘ.