২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কে ফায়জুল হকের দাফন সম্পন্ন

শেরেবাংলা এ কে ফজলুল হকের ছেলে সাবেক পাট প্রতিমন্ত্রী এ কে ফায়জুল হককে (৬৩) শুক্রবার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জুম্মা গুলশানের আজাদ মসজিদে ফায়জুল হকের জানাজা হয়। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সৈয়দ শহীদুল হক জামাল, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা এ কে ফজলুল হকের ছেলে সাবেক পাট প্রতিমন্ত্রী এ কে ফায়জুল হককে (৬৩) শুক্রবার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জুম্মা গুলশানের আজাদ মসজিদে ফায়জুল হকের জানাজা হয়। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সৈয়দ শহীদুল হক জামাল, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারায় নিজের বাসায় আকিস্মকভাবে বুকে ব্যাথা অনুভব করলে এ কে ফায়জুল হককে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস আলাদা বিবৃতিতে এ কে ফয়জুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শুক্রবার এক শোকবার্তায় বলেন, "তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সমাজসেবক হারালো।" মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন তিনি। খালেদা জিয়া তার শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে হারিয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস আলাদা শোকবানীতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া জাসদের হাসানুল হক ইনু ও সৈয়দ জাফর সাজ্জাদ, বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও গিয়াস কাদের চৌধুরীও আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯০৪ ঘ.