ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ।
শুক্রবার ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববারের ছাত্রধর্মঘট ছাড়াও সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সঙ্গঠনটি। মঙ্গলবার প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও বৃহস্পতিবার থানা সদরগুলোতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা।
ছাত্রলীগের কেন্দ্রীয় শাখার সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ হাসিনা মুক্তি না পাওয়া পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন চালিয়ে যাবে।
এর আগে একই দাবিতে গত ১৭ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছিল ছাত্রলীগ। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ চললেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজগুলোতে ক্লাশ বন্ধ ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৮০১ ঘ.
bdnews24