বাগেরহাট, জুলাই ১৮ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার অবিলম্বে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহ-ই-আলম বাচ্চুসহ ১২৫ জন আইনজীবী।
বুধবার এক যুক্ত বিবৃতিতে আইনজীবীরা শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন, মো. শাহ-ই-আলম বাচ্চু, মীর শওকাত আলী বাদশা, ফকির মো. মুনসুর আলী, এম এম মোজাফফর আলী, মো, শাজাহান আলী, কাজী মনোয়ার হোসেন, সুদেব মৃধা, ফরিদ উদ্দিন আহমেদ, শেখ মোহম্মদ আলী, এ কে আজাদ ফিরোজ টিপু, মো. আলী আকবর প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৪৮ ঘ.
bdnews24