২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্য সার্বক্ষণিক ডাক্তার ও অ্যাম্বুলেন্স

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ কারাগারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স মোতায়েন এবং একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হচ্ছে। ডাক্তার ও নার্স শেখ হাসিনাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবেন । এছাড়া দরকার হলে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

১৮জুলাই,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ কারাগারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স মোতায়েন এবং একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হচ্ছে। ডাক্তার ও নার্স শেখ হাসিনাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবেন । এছাড়া দরকার হলে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই বরাদ্দ দেয়। এ প্রসঙ্গে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হাসান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন," শেখ হাসিনার চিকিৎসা সুবিধার জন্য একজন ডাক্তার ও নার্স এবং অ্যাম্বুলেন্স দেয়ার সিদ্ধান্ত হয়েছে"। তিনি বলেন, "এক্ষেত্রে মহিলা ডাক্তার দেয়া হতে পারে। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে"। শেখ হাসিনাকে বিশেষ কারাগারে পাঠানোর পর মঙ্গল ও বুধবার কারা চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। মঙ্গলবার সকালে তাকে ফিজিওথেরাপিও দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট একজন ডাক্তারই শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এল এইচ/এসকে/২১৩৭ঘ.